রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লোভ স্বা‌র্থের ঊর্ধ্বে উঠে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করতে হবে : এমপি বীর বাহাদুর

মো.শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।

১৮ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে মন্ত্রী’র নিজ বাসভবনের সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জনাব আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জনাব লক্ষীপদ দাশ, জেলা পরিষদ সদস্য জনাব সিংইয়ং ম্রো, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক জনাব সামশুল ইসলাম, আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জামাল উদ্দিন, সাধারন সম্পাদক জনাব ধুংড়ীমং মারমা, কুরুকপাতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব ক্রাতপুং ম্রোসহ নবনির্বাচিত ইউপি সদস্য ও সদস্যা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় পার্বত্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধি গন।

অনুষ্টানে পার্বত্য মন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য জনপ্রতিনিধিদের উপর আস্থা রাখে।

সেই আস্থাকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করে তার প্রতিদান স্বরূপ সমস্ত লোভ, স্বার্থ ও মোহের উর্ধে উঠে জনপ্রতিনিধিদের অনেক বেশি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।এলাকার জনগণের ভাগ্য উন্নয়নের স্বার্থে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তাগিদ দেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...