মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন ক্যাম্প-২ ওয়েস্ট এ-১১ ব্লকের মৃত এজাহার মিয়ার ছেলে শামসু আলম(৪৬) ও ক্যাম্প-২ ইস্টের ডি-১ ব্লকের মৃত মো. হোসেনের ছেলে আব্দুল কাদের(২৬)।

বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে
শুক্রবার(১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুজন রোহিঙ্গাকে নিজ নিজ বসতঘর থেকে আটক করে। তারা রোহিঙ্গা সাব মাঝি আবুল কালাম হত্যা মামলার এজাহারনামীয় আসামী যার মামলা নং-৬৮ তারিখ -১৪/০২/২০২২ ইং। সাবমাঝি আবুল কালাম হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরর জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য,১৩ ফেব্রুয়ারি ভোরে ক্যাম্প-২ ইস্টে রোহিঙ্গাদের মারধরে সাব মাঝি আবুল কালামকে হত্যা করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...