কুমিল্লায় ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৬টার দিকে কুমিল্লা – ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের তুতবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
নিহতরা হলেন— অটোরিকশার চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)।
ওসি জানান, ড্রাম ট্রাক ও অটোরিকশা কুমিল্লামুখী ছিল। ট্রাক দ্রুত ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। উদ্ধার তৎপরতা শেষে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চট্টগ্রাম নিউজ / এম এম
