চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে ওই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করেননি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯০৪ জন। এবং মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২।
নতুন আক্রান্ত ৮৪ জন মহানগর এলাকার ও ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যায়।
চট্টগ্রাম নিউজ /এম এম
