রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

খাল, নালা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ভারপ্রাপ্ত মেয়র

নিজস্ব প্রতিবেদক

বারইপাড়া খালের পাড় উচ্ছেদ অভিযান পরিদর্শন নগরীর বারইপাড়া বীর্জাখালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন।

পরিদর্শনকালে তিনি বলেন, নগরীর প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পেতে হলে মেগাপ্রকল্পের বাইরে আরো ২১টি খাল খনন ও পরিস্কার করা প্রয়োজন। এ বিষয়টি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এই শুষ্ক মৌসুমে নগরীর ছোট বড় নালা থেকে জমে থাকা মাটি উত্তোলনের কাজ চলছে, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই এই কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অবৈধ দখলদার যতই শক্তিশালী হোক না কেন তাদের কোন অবস্থাতে ছাড় দেয়া হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। খাল, নালা ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নগরবাসীদেরকে সোচ্চার হওয়ার জন্য ভারপ্রাপ্ত মেয়র আহ্বান জানান।

এছাড়াও নগরীতে মশক নিধন কাজ ছয়টি জোনে বিভক্ত করে কাজ চালানো হচ্ছে। এই কার্যক্রম আরো গতিশীল করতে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন এবং এই কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। আজ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বারইপাড়া বীর্জাখালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, আজকের বাংলাদেশ বিশ্বের বিস্ময়। বাংলাদেশকে বলা হচ্ছে উন্নয়নের রোল মডেল। এই সব সম্ভব হয়েছে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও পৃষ্টপোষকতার কারণে। বাংলাদেশকে উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার অভিপ্রায়কে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণে কর্ণফুলীর তলদেশে ট্যানেল নির্মাণ, বে-টার্মিনাল নির্মাণ, গভীর সমুদ্র বন্দর নির্মাণ, মীরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনসহ রেল ও সড়ক যোগাযোগে ব্যাপক উন্নতি সাধন করেছেন। এছাড়া নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে মেগাপ্রকল্প বাস্তবায়ন কাজ প্রায় শেষের দিকে। অন্যদিকে বারইপাড়া খাল খনন কাজও শুরু হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এই উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে কিছু স্বার্থন্বেষী মানুষ খাল, নালা-নর্দমা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলছে যা কোনভাবে মেনে নেয়া যায় না। অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রী স্কুলের শিশুশিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে উঠেন...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...