বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২ ,আহত ৪

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৪জন।

বৃহস্পতিবার সকাল ১০টার নাগাদ চট্টগ্রামুখী একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১২টার নাগাদ চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান।

নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০), একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, একই ইউনিয়নের শরিফ ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ২শ মিটার দক্ষিণে চট্টগ্রামুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনা পরিবহণকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহাজাহান মারা যান। আহত ৪জন চমেকে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহাকে ফোন দিলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

চট্টগ্রাম বন্দর স্পোর্টস এর ৩টি পদক জয়

গত ১৬-১৮ এপ্রিল ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০...

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে জুতা দেওয়া হবে বলে...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ...

আরও পড়ুন

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে মোহাম্মদ সাকিব(২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি...

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...