সোমবার, ২৭ জুলাই ২০২৬

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ছাত্র ইউনিয়নের লোক বলে মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে এ আবেদন করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২ ফ্রেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিবাদ সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করে ছাত্র ইউনিয়নের নামে বানোয়াট ও মনগড়া বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন। তিনি এই ধরনের ইতিহাস বিকৃতির মাধ্যমে ছাত্র ইউনিয়নকে বিতর্কের মধ্যে ফেলানোর চেষ্টা করছেন। তিনি ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে বিতর্কিত করে ছাত্র ইউনিয়নের মানহানি করেছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি একজন ঘৃনিত অপরাধীকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানহানির শামিল। তার বক্তব্য মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।

মামলার বাদী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ রুদাদ বলেন, ছাত্র ইউনিয়ন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অনন্য নাম। ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল ন্যায্য আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে ছাত্র ইউনিয়ন।

বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান রোকন বলেন, ইতিহাস বিকৃত করে ভুল তথ্য প্রদান এখন অনেক সহজ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ছাত্র ইউনিয়নের ইতিহাস আগে আমাদের জানতে হবে। আমরা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলার আবেদন করেছি। আমরা ন্যায় বিচার চাই।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...