বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কামাল বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যু গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়কারী কামাল বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় তা‌দের হা‌তে অপহৃত ৪ জেলে এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও একটি ট্টলার উদ্ধার করা হয়।

আজ বুধবার,দুপু‌রে র‌্যা‌ব-৭ এর চান্দগাঁও ক‌্যা‌ম্পে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান র‌্যাব-৭ এর অ‌ধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম এ ইউচুফ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালী সুবর্ণচরের মো. কামাল (৩৫) ও মো. নূর নবী (২৬), লক্ষীপুরের মো. শামীম (২৪), মো. এ্যানি (৩১) ও মো. ফেরদৌস মাঝি (৩৫)। তাদের মধ্যে মো. কামাল জলদস্যুদের মূল সমন্বয়কারী।

এম এ ইউচুফ ব‌লেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। তিনদিন প্রায় ৭২ ঘন্টা ধারাবাহিক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ১৫ ফেব্রুয়ারি রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এসময় র‌্যাব তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, তিনটি রামদা, তিনটি চাপাতি, একটি ধারালো চাকু এবং ক্ষুর জব্দ করে। এছাড়া অপহৃত ৪ জেলেকেও উদ্ধার করা হয়।

তি‌নি আ‌রো ব‌লেন, গ্রেপ্তার জলদস্যুদের মধ্যে মো. কামাল দলটির প্রধান ছিলো। এই কারণেই সে তাদের বাহিনীর সকল অপকর্মের পরিকল্পনা করত এবং অপহরণ করে ভিকটিমদের আত্বীয়-স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদায় করত। কামালের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ দুইটিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তার জলদস্যু মো. নূরনবী ডাকাত দলের বোট এবং অপহরণের টাকা আদায় সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও তাদের খাবার সরবরাহ করত। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ তিনটিরও বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার মো. শামীম, মো. এ্যানি মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের ওপর অমানবিক নির্যাতন চালান। সর্বশেষ গ্রেপ্তার জলদস্যু মো. ফেরদৌস ভিকটিমদেরকে (জেলেদের) বোট চালিয়ে সাগর পারের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখার ব্যাপারে সহায়তা করত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

গ্রেপ্তার পাঁচ আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা গত ১০ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশিয় তৈরি অস্ত্র নিয়ে ট্রলারসহ চারজন জেলেকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম হাতিয়া চ্যানেলে মাছ ধরা অবস্থায় অপহরণ করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...