চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় আরো ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫জনকে খালাস দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ) জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী লোকমান হোসেন চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল ইসলাম খোকন এবং ইসমাইল ওরফে পিস্তল ইসমাইল।
এছাড়া এই হত্য মামলার সঙ্গে সম্পৃক্ত আরো আবু ওরফে ধামা আবু, কামাল, জসিম উদ্দিন, তোতা মিয়া, নাছির, সুমন ওরফে সিএনজি সুমন।যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
একই সঙ্গে এই মামলার ৫ আসামি শাহাব উদ্দিন ওরফে সাফু, আজিম, নাজিম, রমিজ উদ্দিন ওরফে রঞ্জু ও জাহাঙ্গীরকে দায়ের করা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায় ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
যার মামলা নম্বর-৮(১)১৫, দায়রা মামলা নম্বর-২১৬৪/১৭ এবং জিআর নম্বর-০৮/১৫। পরে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
চট্টগ্রাম নিউজ / এম এম
