সোমবার, ২৭ জুলাই ২০২৬

এবার ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠানো যাবে মেসেঞ্জারে

চট্টগ্রাম নিউজ ডটকম

তথ্য আদানপ্রদান কিংবা কথোপকথনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক মেসেঞ্জার। এখানে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি ভয়েস মেসেজেও পাঠানো যায়। তবে এতদিন এই ভয়েস মেসেজ পাঠানো গেলেও তা ছিল সংক্ষিপ্ত পরিসরের। অর্থাৎ ধরাবাঁধা সময়ের মধ্যে। তবে মেসেঞ্জারে ভয়েস মেসেজের সময় বাড়ছে খুব শিগগিরই।

আগামীতে সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ভয়েস মেসেজ পাঠানো যাবে এই প্ল্যাটফর্মে। বর্তমানে মেসেঞ্জারে সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভয়েস বার্তা ধারণ করে পাঠানো যায়। সম্প্রতি ফেসবুক এক ব্লগ বার্তায় জানিয়েছে, ভয়েস মেসেজ রেকর্ডের সময় বাড়ানো হয়েছে।

শুধু এই সবিধাই নয়, আরও নতুনত্ব আসছে ভয়েস মেসেজ ফিচারে। ভয়েস বার্তা ধারণের সময় বৃদ্ধির পাশাপাশি ভ্যানিশ মোডও চালু হয়েছে মেসেঞ্জারে। নতুন এ সুবিধার আওতায় প্রাপক দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো মুছে যাবে। ফলে ইনবক্স থেকে বারবার বার্তা মুছে ফেলতে হবে না।

এ ছাড়াও কথা ধারণের পর শোনারও সুযোগ পাবেন। অর্থাৎ বন্ধুদের কাছে পাঠানোর আগেই ভয়েস বার্তায় কোনো ভুল আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন।

এমনকি বার্তাটি মুছে ফেলে নতুন করে ধারণ করারও সুযোগ মিলবে। এ ছাড়া শব্দ রেকর্ডের সাউন্ডবারের পাশেই ‘পজ’, ‘রিজিউম’, ‘ডিলেট’ এবং ‘সেন্ড’ সুবিধা পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...