বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আনোয়ারায় নবজাতক হাসপাতালে রেখে পালালেন পাষাণী মা

 রিয়াদ হোসেন:)

প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় নবজাতক কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টাখানেক পর মেরে ফেলতে না পেরে তাকে হাসপাতালে রেখে পালাল পাষাণী মা।

জানা যায়, রবিবার রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর থেকে এক প্রসূতি পেটে ব্যথা নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার সময় মাঝপথে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। এর পর নিয়ে আসা হয় হাসপাতালে নবজাতকের সেবাই এগিয়ে আসেন কর্মরত নার্সরা । ঘণ্টাখানেক পর পাষাণী মা মেরে ফেলতে চাইলো নবজাতকে । মৃত্যু হাত থেকে নবজাতকে বাঁচান ডাক্তার এবং নার্সরা । কন্যা সন্তানকে রেখে পালিয়ে যায় বিলকিস আক্তার নামে ওই পাষাণী মা। কথা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জের সাথে, তিনি জানান রাতে বাঁশখালী থেকে নবজাতক সহ এক প্রসূতি মহিলা আসে নার্সরা তার প্রসূব পরবর্তী পরিচর্যা করে দেন । কিছু পর দেখা যায় ওই মহিলা নবজাতকটিকে মেরে ফেলতে চাইলে নার্সরা তার কাছ থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে । সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয় । বর্তমানে নবজাতকটি স্বাস্থ্য কমপ্লেক্সের কুকের কাছে রয়েছে ।

এবিষয়ে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, হঠাৎ শুনতে পেলাম এরকম একটি নবজাতককে হাসপাতালে রেখে মা কোথায় চলে গেছে। বিবেকের তাড়নায় আমি শিশুটিকে আমার কাছে নিয়ে আসি। বর্তমানে শিশুটি সমাজসেবা অধিদফতরের কাছে রয়েছে। কেউ যদি দত্তক নিতে চাই তাহলে দত্তক দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...