সোমবার, ২৭ জুলাই ২০২৬

বসন্ত উৎসবে সেবকের মেয়ের বিয়েতে ২ লাখ টাকা অনুদান দিলেন ভারপ্রাপ্ত মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন বলেছেন, আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আমাদের ঋতুরাজ বসন্তের আবাহন আর পাশ্চাত্যে খিষ্ট্রান ধর্মীয় ভ্যানেন্টইন-ডে যেন এক বৃন্তের দুটি কুসুম। এমন একটি দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাণভোমরা সেবকদের কাছে আসতে পেরে আমি আনন্দিত। বছরের প্রতিটি দিন যেন বসন্তের সুখানুভূতি বিরাজ করে এই প্রত্যাশা করি। সেবকগণ নগরীকে সুন্দর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখে। তারা আন্তরিক না হলে নগরীর এই রূপ পরিলক্ষীত হতো না। তিনি আরো বলেন, সেবকদের চাহিদা খুববেশী নয়, তারা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে।
আজ সোমবার(১৪ ফেব্রুয়ারি) বিকেলে বা-েল রোডস্থ সেবক কলোনীতে নগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মায়াদিন সর্দ্দারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, মো. শহীদ, সাহাবুদ্দিন সাবু, রনি মির্জা, ফয়াসাল অভি, মীর মো. ইমতিয়াজ, মঈনুল হাসান হৃদয়, ইফতেকার পারভেজ, জয় বড়–য়া, বিষ্ণু দাশ প্রমুখ।
ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, জনগণের ভাগ্যনিয়ে ছিনিমিনি খেলে নিজের উদ্দেশ্যে সাধনের নাম রজনীতি নয়। রাজনীতি একটি ব্রত। রাজনীতির মাধ্যমে যারা মানবসেবায় নিবেদিত হয়েছেন তাঁরা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। টুঙ্গিপাড়ার খোকা একদিনে হয়ে উঠেননি বাঙালি জাতির পিতা। তাই প্রত্যেক নেতা কর্মীকে মানব সেবায় নিবেদিত হতে হবে। স্বল্প আয়ের সেবকগণ অসহায়ের মোত শীতের কস্টে দিনযাপন করছে এমন একটি উৎসবে ধার দেনা করে ছেলে-মেয়েদের নতুন কাপড় কিনে দিচ্ছে যা দুঃখজনক। ফালগুনের এই বসন্ত উৎসবে স্বেচ্ছাসেবক লীগের এই প্রায় প্রশংসনীয়।
বসন্ত উৎসবের অনুষ্ঠান শেষে ভারপ্রাপ্ত মেয়র আবদুস সবুর লিটন দু’শ জন সেবকের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং বিশজন সেবকের মেয়েদের বিয়ের জন্য নিজ তহবিল হতে ২ লাখ টাকা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...