মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে দুই স্কুলছাত্রীকে চাপা দেয়া সেই জীপচালক আটক

ফটিকছড়ি প্রতিনিধি-ঃ

জেলার ফটিকছড়ি থানার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় চাঁদের গাড়ি চাপায় (জীপ) দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গাড়ীটির চালক আলাউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি’২২) রাতে বন্দর নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব বাদী হয়ে গাড়ীচালক আলাউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আলাউদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় আত্নগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃত আলাউদ্দিনের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে স্বীকার করে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি’২২) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, গত বুধবার (৯ ফেব্রুয়ারি২২) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় স্কুল থেকে বাড়িতে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) চাপায় মিশু আক্তার ও নিশা মনি নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়।নিহতরা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। চলতি বছরে তাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

আরও পড়ুন

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...