পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিককে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে চট্রগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ। দক্ষিনজেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান এবং সাধারন সম্পাদক আবু তাহের তার ফেসবুক আইডি থেকে জেলা ছাত্রলীগের প্যাড সহ একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিটিতে নাজমুলকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিমকে।
কি কারনে নাজমুলকে অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে অবশ্য কোন উল্লেখ করা হয়নি। তবে নাজমুলের বিরুদ্ধে ৩ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করেন এক গৃহবধূ। মামলায় তিনি শারীরিক নির্যাতন, অর্থ আত্মসাৎ সহ ধর্ষনের অভিযোগ করেন নাজমুলের বিরুদ্ধে । এর আগে ভুক্তভোগী মহিলা দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে নাজমুলের বিরুদ্ধে ধর্ষন ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে এর প্রতিকার চান।
