শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বান্দরবা‌নে স্থানীয় জনপ্রতি‌নি‌ধি‌দের সা‌থে সেনাবা‌হিনীর মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান

বান্দরবান জোনের সাব জোন ডুলুপাড়া, সাব জোন কমান্ডার কর্তৃক ডুলু পাড়াস্থ ২ নম্বর কুহালং ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও অত্র ইউনিয়নের সকল কারবারি হেডম্যানদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৩ই ফেব্রুয়ারী রবিবার দুপুর ১.৩০ মিনিটের দিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর বান্দরবান জোনের এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলুপাড়া সাব জোনের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন এ এফ এম জুলকার নাঈন ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজেদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ২ নং কুহালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মংপু মারমা সহ নবনির্বাচিত ওয়ার্ড সদস্য বৃন্দ সহ অত্র ইউনিয়নের সকল হেডম্যান ও কারবারি বৃন্দ।

প্রধান অতিথি বলেন, বান্দরবান জেলা একটি সম্প্রীতির জেলা। নানা বর্ণের ও ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করে। বর্তমান দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রায়ই পার্বত্য অঞ্চল তার ধারাবাহিকতা বজায় রাখতে বেগ পাচ্ছে। সমস্যা হিসেবে তিনি পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা , প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনাগ্রহ ও নিজেদের অসচেতনতা কে দায়ী করে বলেন, আপনাদের সহযোগিতায় দেশের প্রশাসন হিসেবে এই পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করা, আপনাদের এই দুর্গম এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ আপনাদের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে স্বাচ্ছন্দে জীবন যাপন করার ব্যবস্থা করাই আমাদের কর্তব্য। বর্তমান পার্বত্য অঞ্চলের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন পূর্বের পার্বত্য অঞ্চল আর বর্তমান পার্বত্য অঞ্চলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। বর্তমান মানুষ পূর্বের তুলনায় অনেকটাই সহজ ও স্বাভাবিক জীবনযাপন করলেও এই অঞ্চলের মানুষ নির্ভয়ে চলাচল ও জীবনযাপন করতে বাধাগ্রস্ত হচ্ছে, যার একমাত্র কারণ অসচেতনতা এবং এই অঞ্চলের কিছু বিপদগামী সন্ত্রাসীদের অপতৎপরতা। তাই তিনি সকলকে এই সমস্যা উত্তরণের জন্য সহযোগিতা করতে অনুরোধ করেন এবং পার্বত্য অঞ্চলকে সুখী সমৃদ্ধি ও দেশের উন্নয়নের অগ্রযাত্রার অংশীদারি অঞ্চল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। তিনি এ অঞ্চলের সকলকে প্রাতিষ্ঠানিক ও কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের অনুরোধ করেন। তিনি বলেন সন্ত্রাসের পথ ছেড়ে সুশিক্ষার ছায়া তলে এসে সমাজকে আলোকিত করার মাধ্যমেই সমাজে শান্তি ও সমৃদ্ধি আনা সম্ভব।

সর্বোপরি প্রধান অতিথি সকলকে বান্দরবান অঞ্চলকে উন্নয়নশীল জেলা ও আধুনিকায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আহবান করেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণ কর্তৃক উপস্থাপিত সমস্যাগুলোকে সমাধান করার ও সর্বাত্মক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।

আগত অতিথিদের মধ্যে ২ নং কুহালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মংপু মারমা বলেন, ইতিপূর্বেও সেনাবাহিনী দেশ ও দশের জন্য কাজ করে গেছেন এখনো করছেন। দেশকে অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীকে যে কোন সহযোগিতা প্রদান করার কথা জানান এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রার অংশীদার হিসেবে কাজ করতে চান বলেও জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বৈসাবির আনন্দে ভাসছে পার্বত্য জনপদ

উৎসবে মেতেছে পার্বত্য জনপদ। পাহাড়িদের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবির আনন্দে ভাসছে গোটা অঞ্চল।ফুল বিজুর পর আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) চাকমাদের মূল বিজু।...