রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাক‌লিয়ায় দুই ভাই‌য়ের ভিওআইপি নেটওয়া‌র্কে র‌্যা‌বের হানা:গ্রেপ্তার ১

এসইউ

২০০৪ সাল থেকে দুই ভাই মিলে শুরু ক‌রেন লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা।দীর্ঘদিন থে‌কে রাষ্ট্রের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে তারা। অব‌শে‌ষে র‌্যা‌বের জা‌লে ধরা পড়ল এক ভাই।

নগ‌রীর বাকলিয়া থানার আবু জাফর রোড ময়দার মিল ইয়ার আলী খান মসজিদের সামনের একটি ভবনে গ‌ড়ে তো‌লেন এ অ‌বৈধ ব‌্যবসার নেটওয়ার্ক।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে কাশেম ম্যানশন এর ৫ম তলায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৫৫ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ বদরুদ্দোজা (৩৬) কে গ্রেপ্তার ক‌রে র‌্যাব ৭ এর এক‌টি দল।

গ্রেপ্তার বদরুদ্দোজা, সাতকানিয়া থানার মধ্যম কাঞ্চনা এলাকার মাওলানা শফিকুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নগরের বাকলিয়া আবু জাফর রোডে কাশেম ম্যানশন ৫ম তলায় ভিওআইপির ব্যবসা চালিয়ে আসছিলেন বদরুদ্দোজা ও তার ছোট ভাই নুরুল হুদা প্রকাশ রনি।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪টার দিকে বাসায় অভিযান চালিয়ে বদরুদ্দোজাকে গ্রেপ্তার করা হয়।এসময় ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত অত্যাধুনিক ভিওআইপি ৩টি মেশিন, ৪টি ল্যাপটপ, ১টি ট্যাব, ৮টি রাউটার, ১ হাজার ৩৫০টি মোবাইল সিম, এক ব্যাগ সিম কার্ডের খালি প্যাকেট, ১টি সিসি ক্যামেরা, ১টি আইপিএস মেশিন, ২টি কি-বোর্ড ও ৪টি মাউস, ১টি চার্জার, ৪টি মাল্টিপ্লাগ, ১টি পেনড্রাইভ, ৫টি মডেম, ১টি আইপিএস ব্যাটারি, ৪টি ল্যাপটপের এয়ারকুলার উদ্ধার করা হয়েছে।
প‌রে গ্রেফতার বদরু‌দ্দোজা‌কে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ব‌লেও জানান তি‌নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...