আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১ লাখ ৪৬ হাজার ৪৩০ জন। একই সময়ে নতুন মৃত্যু বরণ করেছেন ১১ হাজার ৪৪৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ কোটি ২ লাখ ৯৬ হাজার ৫২ জনে এবং মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৮১ হাজার ২১০ জনে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৭ কোটি ৮৫ লাখ ৩৯ হাজার ৫২১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩২ হাজার ৩৫৩ জনে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
