রবিবার, ২৮ জুন ২০২৬

এলইডি বাতি স্থাপন করে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে : সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক :

রাতের বন্দর নগরী চট্টগ্রামকে আলোকিত ও নিরাপদ রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এলইডি বাতি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

আজ মঙ্গলবার (৮ ফ্রেরুয়ারি) বিকেলে বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত অত্যাধুনিক এলইডি বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এতে প্রায় ৫ কি.মি সড়ক আলোকায়নের আওতায় আসছে। চসিক পানি ও বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়াসম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, রেজাউল বারি ভূঁইয়া, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, সহকারী প্রকৌশলী তোহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনকালে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চসিক স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে নগরীতে মূলত পরিস্কার-পরিচ্ছন্নতা, আলোকায়ন ও রাস্তার অবকাঠামোগত উন্নয়ন কাজ করে থাকে। এই দায়িত্ব পালনের জন্যই নগরবাসী কর প্রদান করে। এই তিনটি খাতের সফলতার উপর নির্ভর করে চসিকের সক্ষমতা। তাই এই খাতগুলোকে বেশি অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। উল্লেখ্য ইতিমধ্যে ৩০টি সড়কের ৭৫কি.মি অংশজুড়ে এলইডি বাতি স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। বাকি সড়কগুলোতে এলইডি বাতি স্থাপন করার কাজ চলমান আছে।

তিনি বলেন, নগরীর সড়ক আলোকায়ন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত আলোকায়নের অভাবে রাতে সড়ক অন্ধকারাচ্ছন্ন থাকালে নগরবাসীর দুর্ভোগ, অপরাধ প্রবণতা ও র্দুঘটনা বাড়ে। তাই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের আলোকে আলোকায়নের কর্মপরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।

এ কর্মপরিকল্পনা অনুযায়ী নগরীর অলি-গলি ও সড়কগুলো সন্ধ্যার পর থেকে পরবর্তীদিন সকাল পর্যন্ত সার্বক্ষণিক আলোকিত থাকবে। সার্বক্ষণিক আলোকিত রাখার মূল দায়িত্ব পিডিবির, সড়কের আলোকায়নে যাতে কোন ধরণের বিঘœ সৃষ্টি না হয় সেজন্য তাদেরকে সজাগ ও সচেষ্ট থাকার জন্য মেয়র আহ্বান জানান। সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে অন/অফ করার পাশাপাশি সড়কের বাতি ঠিকভাবে জ্বলছে কিনা তা পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫...