মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কোরবানীর গরু আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ৪

যশোর থেকে কোরবানির গরু আনতে গিয়ে চট্টগ্রাম মহানগর বি,এন,পি’র সাবেক সহ সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় ছেলে মহানগর ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক রাছাম চৌধুরী সাদমানসহ ৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

আজ রোববার, ২৭ জুন দুপুর ১২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা ধোপাখোলা এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতের পিতা ইকবাল চৌধুরী জানান,গতকাল শুক্রবার রাত্রে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারযোগে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত কোরবানির ঈদকে সামনে রেখে গরু আনার জন্যই তারা যশোর গিয়েছিল। আজ দুপুর ১২ টার দিকে অন্য আরেকটি গাড়ির সাথে সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। একজন হাসপাতালে আছেন। এই ৫ জন হচ্ছেন রাছাম চৌধুরী সাদমান, মো. সাহাবুদ্দীন, মো. সৈয়দ, নইম ও জনী।

বিষয়টি নিশ্চিত করে যশোরের নাভারন হাইওয়ে থানার ওসি এ এস এম আসাদুজ্জামান বলেন, বৃষ্টির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত অপর গরু ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, দূর্ঘটনার পর ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...