রবিবার, ২৮ জুন ২০২৬

রিয়াজ ভাই ওই কথার জবাব দিয়েছিলেন: নিপুণ

জায়েদ খান নয়; এবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

৩৮ বছরের ইতিহাসে এই প্রথম নারী সেক্রেটারি পাচ্ছেন চলচ্চিত্র শিল্পীরা।

এমন ঘোষণার পর নির্বাচনের প্রচারকালে যে কথা উঠেছিল, সেগুলোই ফের সামনে এলো নিপুণের।

প্রশ্ন উঠেছিল— নারী সেক্রেটারি কি পুরুষের মতো করে দায়িত্ব সামলাতে পারবেন?

করোনাকালে গত মেয়াদের সেক্রেটারি জায়েদ খান শিল্পীদের দ্বারে দ্বারে গেছেন, শিল্পীদের লাশ দাফনে সশরীরে হাজির থেকে দায়িত্ব পালন করেছেন। নিপুণ সেটি পারবেন কি?

নিপুণ জানালেন, চিত্রনায়ক রিয়াজ এসব প্রশ্নের জবাব ওই সময়ই দিয়েছিলেন।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিপুণ বলেন, আমি এ নিয়ে অনেক কথাই শুনেছি। আমি এ-ও বলতে শুনেছি— নিপুণ একজন মেয়ে, শিল্পীদের কেউ মারা গেলে লাশ বহন করবেন কীভাবে? রিয়াজ ভাই এ কথার জবাব দিয়েছিলেন। বলেছিলেন— নিপুণের ১৫ জন ভাই আছেন, তারা লাশ বহন করবেন।

পুরুষের মতো সমান তালে কাজ করতে জানেন সেই বার্তা দিয়ে নিপুণ বলেন, আমি একজন মেয়ে, সেটি ঠিক আছে। মেয়ে হয়ে শাড়ি পরে আমি কতটা কাজ করতে পারি, দৌড়াতে পারি, এই কদিনে সেটি সারা বাংলাদেশ— এমনকি সারাবিশ্বের বাঙালিরা দেখেছেন। চলচ্চিত্রের লোকেরা আমাকে সাহসী বলছেন। এর প্রতিদান আমি কীভাবে দেব, জানি না। ধন্যবাদ ছাড়া আর কিছু্ই দেওয়ার নেই। এই নির্বাচনে নেমে তারা আমাকে কেন সাহসী বলছেন, তা-ও জানি না। তবে আমি এই নির্বাচন ঘিরে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছি। ভবিষ্যতেও এই মনোভাব নিয়ে চলচ্চিত্রের জন্য পথ চলতে চাই।

এ চিত্রনায়িকা আরও বলেন, ২৯ জানুয়ারি ফল প্রকাশের পর আমাদের প্যানেলের যারা বিজয়ী হয়েছেন, তারা হতাশ ছিলেন। ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি নির্বাচিত হওয়ার পরও বলেছিলেন, আমাকে ছাড়া কীভাবে কাজ করবেন।

এখন সুন্দরভাবে পরিকল্পনা করে আমি আর কাঞ্চন ভাই চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে পারব। আমরা এমন কাজই করব, যাতে বাংলা চলচ্চিত্র আলোকিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...