রবিবার, ২৮ জুন ২০২৬

রামগড়ে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড় উপজেলায় ৯ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই আদালত পাহাড় কাটার দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করেছে।

আজ রোববার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার দাতারাম পাড়ায় ৫টি ও গতকাল সন্ধ্যায় সোনাইপোল এলাকায় ৪টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

আদালত সূত্রে জানা যায়, ইট ভাটায় কাঠ পোড়ানো, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ, জনবহুল এলাকায় ভাটা স্থাপন এবং ভাটায় কৃষি জমির উপরিভাগ (টপ সয়েল) ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ সংশোধিত ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৯টি ইটভাটা কে ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাগান টিলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (৬) এর খ অনুযায়ী মোঃ নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় সংক্রমন আইনে ৭ জনকে ৭০০ টাকা জরিমনা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন, দুদিনে উপজেলার ৯ টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্যকারী প্রতিটি ইট ভাটা এবং অবৈধ ভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

আরও পড়ুন

চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে দুই রাজমিস্ত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নোহা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...