সোমবার, ২৯ জুন ২০২৬

দেশে কেউ গুম হয় না, নানা কারণে আত্মগোপন করে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ নানা কারণে আত্মগোপন করে, পরে আবার ফিরে আসে। আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যিনিই গুম হচ্ছেন, কিছু দিন পর ফিরে আসছেন। দেখা যাচ্ছে, নানা কারণে কেউ কেউ আত্মগোপন করে থাকেন। সেগুলোকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দু-একটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনও পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারব।’

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন, কত টাকা দিয়েছেন, এ লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল—সেটা আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি, যাঁরা টাকা পাঠিয়েছেন, তাঁরাও এই ষড়যন্ত্রের অংশীদার। এবং শিগগির তাঁদেরও পরিচয় প্রকাশ করতে পারব।’

পার্বত্য এলাকায় সন্ত্রাসী ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাহাড়ে মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে। আমরা মনে করি, এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের আর্মি ক্যাম্পগুলো আমরা সরিয়ে নিয়ে আসছি। সেখানে আমরা একে একে পুলিশ দেওয়া শুরু করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ের এ অশান্তি আজকের নয়, শান্তি চুক্তির মাধ্যমে এটা শেষ হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে থাকে, যেমন— সেনাবাহিনীর ওপর আক্রমণ করা। আমরা মনে করি—এর ভেতরে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের...

আরও পড়ুন

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...