মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আজ ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না। ছেঁড়া কাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ২ কোটি মানুষের মাথাপিছু আয় এখন ১০ হাজার ডলার। বিদেশিদের কাছে ছোট করার রাজনীতি না থাকলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতো। দেশ দ্রুত সময়ে শিল্পায়নে রূপান্তরিত হচ্ছে। আমাদের লক্ষ ২০৪১ সালে উন্নত দেশ এবং ২০৩১ সালে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

তিনি বলেন, দেশে আজ ছেঁড়া কাপড় পরা মানুষের দেখা মেলে না। ছেঁড়াকাপড় ধোলাই করে বিক্রি হতো, আমিও সেটা পরেছি। এখন সবাই ভালো কাপড় পরে, নতুন পোশাক দেশ রপ্তানি করে। আকাশ থেকে আর কুরেঘর দেখা যায় না। এসব সম্ভব হয়েছে ব্যবসায়ীদের প্রচেষ্টা আর শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।

ভোগ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ার কারণে অনেকেই দাম বাড়িয়ে দেন। এ বিষয়ে এফবিসিসিআইয়ের ভূমিকা রাখতে হবে যেন এসব অসৎ ব্যবসায়ীর লাগাম টেনে ধরা যায়।

শিল্পে পরিবেশ নিয়ে তিনি বলেন, শিল্পে দূষণ বাঞ্ছনীয় নয়। দূষণ বিষয়ে সবাইকে আরও সতর্ক হওয়ার অনুরোধ জানান তিনি।

ব্যবসায়ী সমাজে মুজিব আদর্শের চেতনাকে সূদৃঢ় করতে ও অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান ও নেতৃত্বকে গতিশীল করতে মুজিব কর্নার ও নান্দনিক ডিরেক্টরস লাউঞ্জ উদ্বোধন করা হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক নেতা ও বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে জনমনে সমালোচনার জন্ম দেওয়া বিধানটি প্রত্যাহারের জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...