মো. মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৪ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। পরীক্ষার বিপরীতে শনাক্ত ২০ দশমিক ১৩ শতাংশ। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩৫৯ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২হাজার ৮৫১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ৫৭৪ জনের মধ্যে ৪৩৩ জন চট্টগ্রাম নগরের এবং ১৪১ জন উপজেলার বাসিন্দা।
উল্লেখ চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।
