বুধবার, ১ জুলাই ২০২৬

সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে হামলা, আহত ৮

ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে সাতকানিয়ার নির্বাচনী পরিবেশ। পক্ষে বিপক্ষে অভিযোগ আর হামলা সংঘর্ষের ঘটনায় ভোটারদের মাঝে বিরাজ করছে আতংক।

আর সবচেয়ে আতংক বিরাজ করছে ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে। যেখানে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সেলিম উদ্দিনের উপর হয়েছে একাধিক হামলা।

অভিযোগ রয়েছে, গারাঙ্গিয়ার ৪ টি ওয়ার্ডে প্রচারণায় যেতে দেয়নি তাকে। সেখানে মোটরসাইকেল প্রতীকের ব্যানার পোস্টারও লাগাতে দেওয়া হয়নি।

জানা যায়, আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গারাংঙ্গিয়ার আলুরঘাট এলাকায় প্রচারণায় যায় সেলিম উদ্দিনের একটি গাড়িবহর। সেই বহরকে লক্ষ্য করে লাঠিসোটা, রড ও দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে হামলা করে নৌকা প্রতীকের প্রার্থীর জসিম উদ্দিনের ছোট ভাই খোরশেদ আলম। এতে ৫টি গাড়ি ভাঙ্গচুর করে এবং আহত হয় প্রায় ৮ জন।

মোটরসাইকেল প্রতীকের সেলিম উদ্দিন বলেন, আজ বিকেলে আমি ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রচারণা চালাতে যাই। সেখানে আগে থেকে জসিম উদ্দিনের সন্ত্রাসী ছোট ভাই খোরশেদ ও তার দলবল আমাদের উপর লাঠি, রড ও দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে আমার ৮ জন কর্মী আহত হয়েছে। ৫ টি সিএনজি ভাংচুর করা হয়েছে।

এর আগেও গত ২৪ জানুয়ারি আমার উপর হামলা করে খোরশেদ বাহিনী। যেখানে আমিসহ ২০ জন কর্মী আহত হয়। ভাঙ্গচুর করে আমার ২০ টি মোটরসাইকেল ও ৭ টি সিএনজি।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বলেন, এগুলো সব মিথ্যা কথা।আমি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, আমরা সোনাকানিয়ার গারাঙ্গিয়ায় হামলার খবর শুনে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো....

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে...

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব...

বোয়ালখালী পৌরসভায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬...

আরও পড়ুন

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...