বুধবার, ১ জুলাই ২০২৬

আনোয়ারায় নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক :

নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি খাল থেকে তিহান (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারী ) বিকেল ৪টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন স্হানীয় ইউপি সদস্য একেএম সরওয়ার জাহান।

নিহত তিহান বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের আব্দুল রশীদের ছেলে ও পশ্চিম বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানায় বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে বুধবার সন্ধ্যা থেকে সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করে। ছেলেকে খুঁজে না পেয়ে তাঁর বাবা মা দিশেহারা অবস্থা।

শুক্রবার বিকেলে বাড়ির থেকে কিছু দুরে বরুমছড়া নলদিয়া গ্রামের খালে তিহানের লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো....

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে...

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে রোটারি ক্লাব...

বোয়ালখালী পৌরসভায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬...

আরও পড়ুন

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী- স্ত্রী। কিন্তু সকালে ঘুম থেকে উঠে বিছানায় স্বামীকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি কক্ষে...

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেল পৌনে...

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার

তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’।নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে ''এমভি বে হারবার ২' নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে...