শুক্রবার, ৩ জুলাই ২০২৬

চকরিয়ায় আগুনে পুড়ে বৃদ্ধা নিহত, দুই বসতঘর পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে পুড়ে মারা গেছে দিলসাবা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা। এই অগ্নিকান্ডে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়ার মৃত নুরুল হুদার বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়ির পাড়ার মৃত ফজল করিমের মেয়ে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য হেফজাতুল করিম বলেন, শুক্রবার ভোররাতের দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বসত ঘরে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে আমি ও হানিফ কোন রকমে বাড়ি থেকে বের হতে পারলেও আমাদের ফুফু দিলসাবা বেগম অসুস্থ হওয়ায় ঘর থেকে বের হতে পারেনি। পরে তাকে বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চকরিয়া ফারায় সার্ভিসের কর্মকর্তা মো.সাইফুল হাসান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করি। আগুনের লেলিহান শিখায় দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই । দমকল বাহিনী, স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে পুড়ে নিহত দিলসাবা নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এই ঘটনায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে পরিবার দাবি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার...

আরও পড়ুন

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে...

কক্সবাজারে বাসের ধাক্কায় রামু কলেজের শিক্ষার্থীর নিহত, চালক আটক

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চকরিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

চকরিয়ায় বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচি (পার্বত্য চট্টগ্রাম এলাকা ব্যতীত) এর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির অর্থ, বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই...