শুক্রবার, ৩ জুলাই ২০২৬

সিনহা হত্যার রায় ৩০০ পৃষ্ঠার, সর্বোচ্চ শাস্তিটাই চান শিপ্রা

কক্সবাজার প্রতিনিধি:

বহুল আলোচিত সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছে আদালত। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সোমবার বেলা আড়াইটার কিছু আগে এজলাসে বসেন। আসামিদের নাম ডাকার পর ৩০০ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক।

এর আগে বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে ১৫ আসামিকে কারাগার থেকে কক্সবাজারের জেলা আদালতে নিয়ে আসা হয় কঠোর নিরাপত্তার মধ্যে। পরে লাইন ধরে তাদের নিয়ে যাওয়া হয় এজলাস কক্ষে, দাঁড় করানো হয় কাঠগড়ায়।

এ মামলার প্রধান দুই আসামি হলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী।

কাঠগড়ায় প্রদীপের পরনে দেখা যায় ধূসর জ্যাকেট। তার পাশেই দাঁড়িয়েছেন লিয়াকত। পুলিশের আরও সাত সদস্য, এপিবিএন এর তিন সদস্য এবং টেকনাফের স্থানীয় তিন বাসিন্দা এ মামলার আসামি।

সিনহার বোন, মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসও তার স্বামীকে নিয়ে বেলা ২টায় উপস্থিত হন আদালতে।

সকালে এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও পরে তা পিছিয়ে দুপুরে নেওয়া হয়। রায়ের দিন থাকায় সকাল থেকেই বাড়ানো হয় আদালতের নিরাপত্তা। সকাল ৯টার আগেই আসামিদের কারও কারও আত্মীয়দের দেখা যায় আদালত প্রাঙ্গণে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকালেই আদালতে প্রবেশের দুটি ফটকে অবস্থান নিয়ে সাত স্তরের নিরাপত্তাবেষ্টনী গড়ে তুলেছেন।

“পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন। অপ্রয়োজনীয় যানবাহন নিয়ে কেউ যেন প্রবেশ করতে না পারে সেটি দেখা হচ্ছে। বিচারপ্রার্থী ছাড়া কাউকে আজ আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না।”

আদালতের প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা ও কাঁচা বাজার এলাকায় পুলিশের মোট ছয়টি চেকপোস্ট বসানো হয়েছে। আদালত এলাকায় ৮০ জনের মত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে সদর থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি পুলিশের একটি দলকে ‘স্ট্যান্ডবাই’ রাখা হয়েছে।

সকালে আদালতে প্রবেশের সময় দেখা যায়, পুলিশ সদস্যরা ফটকে অবস্থান নিয়ে আছেন। কাউকে কাউকে জিজ্ঞাসাবাদ করে তারা প্রবেশ করতে দিচ্ছেন। আদালতের ভবনগুলোর বিভিন্ন তলাতেও পুলিশের অবস্থান দেখা গেছে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।

তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর, যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর একদল তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানানোর জন্য কক্সবাজারে গিয়েছিলেন।

ওই হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসে, মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কীভাবে বন্দুকযুদ্ধ সাজিয়ে খুন করে যাচ্ছিলেন পোশাকী বাহিনীর কর্মকর্তা প্রদীপ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর...

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট

জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের (ওএসএ) আওতায় ৫টি পেট্রোল বোট...

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও...

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায়...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ...

আরও পড়ুন

পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকে অর্ধ গলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল-সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার ২ জুলাই সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা...

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার পৃথক...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই হওয়া দুটি ল্যাপটপ ও...