শুক্রবার, ৩ জুলাই ২০২৬

উখিয়া থেকে ভাসানচর যাচ্ছে ১৩ শ রোহিঙ্গা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরগুলো থেকে দশম দফায় নোয়াখালীর ভাসানচর যাচ্ছে ২ দফায় ৪৮০ পরিবারের ১৩ শ রোহিঙ্গা।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টা ও সন্ধ্যায় উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের পথে রওনা দিয়েছে রোহিঙ্গাদের মালামাল বহনকৃত ৪টি কার্গো গাড়িসহ ৩২টি বাস।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহা রেজুওয়ান হায়াত।

তিনি বলেন, ভাসানচরে উদ্দেশ্যে রোহিঙ্গাদের একটি দল দুপুর দেড়টার দিকে ৭১৮ রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন।সন্ধ্যায় ৫৮২ জনের আরও একটি রোহিঙ্গাদের দল ভাসানচরের উদ্দেশ্য উখিয়া ডিগ্রি কলেজ ট্রানজিট পয়েন্ট ত্যাগ করে। মূলত তারা চট্টগ্রামে রাতে পৌঁছবেন। পরের দিন সকালে সেখান ভাসানচরে পৌঁছানো কথা রয়েছে।

জানা গেছে, ২০টি মিনি বাসে করে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গা ও তাদের মালামাল নিয়ে আসা হয় শনিবার রাতে ও রবিবার সকালে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের ট্রানজিট পয়েন্টে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ও সরকারের মধ্যে ভাসানচরে শরণার্থী ব্যবস্থাপনা বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) হওয়ার পর তৃতীয় বারের মতো সেখানে রোহিঙ্গাদের নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দশম দফায় দুপুর ও সন্ধ্যায় রোহিঙ্গাদের ২টি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দিয়েছে উল্লেখ করে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, দশম দফায় ১ম ও ২ ধাপে রোহিঙ্গাদের ২টি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দেন।

রোহিঙ্গা নেতা মো. নুর জানিয়েছেন, সাম্প্রতিক ক্যাম্পে সহিংস ঘটনার কারণে আতঙ্কিত উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্পের লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া, তাজনিমার খোলা ও জামতলীসহ বিভিন্ন শিবিরের অনেকে ভাসানচরে যেতে রাজি হয়েছেন, যারা আগে সেখানে যেতে চাননি।

এদিকে গত বছরের ডিসেম্বর থেকে ৯ম দফায় ২০ হাজারের ও বেশি রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এ ছাড়া গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগষ্টের পর মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা উখিয়া-টেকনাফ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন। এদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সময়ে পালিয়ে এসেছিলেন। শরণার্থীদের চাপ কমাতে দুই বছর আগে অন্তত ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়ার কাছে মেঘনা মোহনার দ্বীপ ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে গভীর রাতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক গৃহবধূর ঘরে ঢুকে অস্ত্রের মুখে...

চট্টগ্রামের হালিশহরে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

চট্টগ্রামের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে গোলপোস্ট...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রাহাত...

রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত...

বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে জড়িত আছে জিয়াউর রহমানের নাম: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫...

আরও পড়ুন

এইচএসসি চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও...

সাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে...

কক্সবাজারে বাসের ধাক্কায় রামু কলেজের শিক্ষার্থীর নিহত, চালক আটক

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...