সোমবার, ৬ জুলাই ২০২৬

বান্দরবানে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবান জেলার লামা উপজেলায় ১৬ বছর বয়সি এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরি মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ওই কিশোরীর নাম নুরুন্নাহার (১৬) সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্যা ঝিরি মুসলিম পাড়ার মৃত আবুল হোসেন ও আনোয়ারা বেগমের মেয়ে

স্থানীয় ইউপি মেম্বার আপ্রুসিং মার্মা বিষয়টি নিশ্চিত করছেন।

নিহতের মা আনোয়ারা বেগম বলেন, আমার মেয়ে দর্জি কাজ শিখতে চেয়েছিল। রোববার আমাকে দর্জি কাজ শেখার বিষয়ে বলে,আমি রাজি হইনি। সোমবার সকালে আমি অন্যের বাড়িতে কাজ করতে যাই,দুপুরে বাড়িতে এসে দেখি ঘরে ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে লামা থানা পুলিশ পরিদর্শন করে। নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে লামা থানা আনা হচ্ছে । মঙ্গলবার ভোরে লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।...

চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও একাডেমি পরিচালিত নগরীর শিশু...

প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবসে চকরিয়ায় বর্ণাঢ্য র‍্যালি-আলোচনা সভা, চেক ও চারা বিতরণ

দেশে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে...

আরও পড়ুন

খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনকে মৃত্যু দন্ড

খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত মো.শাহিন (৫২)কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল বিচারক শায়লা শারমিন এর আদালত।আদালত সূত্র...

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি কেন্দ্রে ভুল প্রশ্নে পরীক্ষা, বিপাকে অর্ধশতাধিক শিক্ষার্থী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলার অভিযোগে অর্ধশতাধিক শিক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এমসিকিউ পরীক্ষা দিয়ে চরম...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৪ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ ঘটনায় আরও...