সোমবার, ৬ জুলাই ২০২৬

সা‌বেক ও‌সি প্রদী‌পের অবৈধ সম্পদ অর্জন মামলার সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন আদালত।

আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন।

এর আগে গত ১৫ ডিসেম্বর এই আদালত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।

প্রদীপ কুমার দাশের আইনজীবী রতন চক্রবর্তী জানান, সোমবার সাক্ষ্যগ্রহণের জন্য প্রথম দিন ধার্য ছিল।চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। আদালতে আসামি ও সাক্ষী হাজির ছিল।
পিটিশন হাইকোর্টে অপেক্ষমাণ রয়েছে। যার কারণে নির্দিষ্ট সময়ের জন্য সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন করা হয়।

সেখান থেকে যদি আমাদের পক্ষে আদেশ না আসে, তাহলে আইন নিজস্ব গতিতে চলবে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন। ১৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।

গত ২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়। ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন।

২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত থেকে...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার সেতু ক্লাবের...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা সদরের তরুণ ব্যবসায়ী জুয়েল রানা (২৫) । নরওয়ের কাছে ২-১ গোলের হারের কষ্টটা তাই বুকে...