মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বাঁশখালীতে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর ভোট বর্জন

বাঁশখালী প্রতিনিধি

ভোটে অনিয়ম এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ভোট কক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

রবিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে তিনি ভোট বর্জন করেন । এ সময় তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের জোর করে নৌকায় ভোট দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। প্রভাব বিস্তার করা হচ্ছে কেন্দ্র থেকে কক্ষ পর্যন্ত।

তার দাবি, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলাবাহিনীকে বলেও কোনেও লাভ হয়নি। তাদের সামনে বসে অনিয়ম হলেও তারা ব্যবস্থা নেয়নি। ভোটে কারচুপি হচ্ছে, আর এর সাথে সরকারের লোকজনই জড়িত বলে দাবি করেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী।

স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী বলেন, আমার এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে নৌকার সমর্থকরা বের করে দেয়। ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের কেউ কর্ণপাত করেনি। পরে নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে নির্বাচন বর্জন ও প্রার্থিতা প্রত্যাহার করেছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত থেকে...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার সেতু ক্লাবের...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা সদরের তরুণ ব্যবসায়ী জুয়েল রানা (২৫) । নরওয়ের কাছে ২-১ গোলের হারের কষ্টটা তাই বুকে...