মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে: আহত ১০

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগিচাহাট সংলগ্ন ভান্ডারী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দূর্ঘটনাকবলিত বাসের যাত্রী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৫৯৬) এর চালকের সাথে তার ছোট্ট সন্তান ছিলো।

ছেলের সাথে দুষ্টুমি করার এক পর্যায়ে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট ভান্ডারী পাড়া এলাকায় এলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পরে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- গাজিপুর জেলার কালিয়াকৈর থানার মাজুনি এলাকার ইউছুফ আলীর ছেলে নেওয়াজ উদ্দীন (২৮), বগুড়া সদরের ইদ্রিস মিয়ার ছেলে মো. রিপন (৪১), কুমিল্লা লাকসামের মো. শাহজাহানের ছেলে মো. ফয়সাল (৩০), ঢাকার মো. রিয়াদ হোসেন (২৩), কুমিল্লার মো. ইমন খান (১৮), কক্সবাজারের মৃত নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (৫০), চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ফারুক উদ্দীন (৪৫)। আহতদের মধ্যে মোঃ রিয়াদ হোসেন ও মোঃ ইমন খান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে, দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম দূর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা...

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ...

আরও পড়ুন

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা...

কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতে একের পর এক পাহাড়ধসে কক্সবাজার শহর ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত থেকে...

বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৫ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার সেতু ক্লাবের...

প্রিয় দল ব্রাজিলের হারের কষ্টের কথা ফেসবুকে লেখার ১৫ মিনিট পর দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাত জেগে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছেন বাঁশখালী উপজেলা সদরের তরুণ ব্যবসায়ী জুয়েল রানা (২৫) । নরওয়ের কাছে ২-১ গোলের হারের কষ্টটা তাই বুকে...