বুধবার, ৮ জুলাই ২০২৬

টিকা মৃত্যুর হার কমায়, সংক্রমণ কমায় না : স্বাস্থ্যমন্ত্রী

দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ছে। আমি আগেই বলেছিলাম, টিকা সংক্রমণ কমায় না, মৃত্যুর হার কমায়। টিকার অভাব হচ্ছে না। কিন্তু মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে।’

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৯ জানুয়ারি) সকালে দেশের বিভাগীয় ৮টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার অভাব হচ্ছে না।কিন্তু মানুষের টিকা নেওয়ার আগ্রহ কমে গেছে। সে কারণে আমার বিভিন্ন প্রচার-প্রচারণা করছি। টিকা দেওয়ার জন্য আমরা কমিউনিটি ক্লিনিক পর্যন্ত গিয়েছিলাম।

ইউনিয়নে তিনটি ওয়ার্ডে টিকা দেওয়া হতো, এখন সেটাকে ৯টি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি; যাতে বেশি মানুষ টিকার আওতায় আসে। আজ মৃত্যুর হার এত কম কেন? কারণ এ পর্যন্ত পৌনে ৮ কোটি মানুষ টিকা নিয়েছে। তাই মৃত্যুর হার এত কম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম...

আরও পড়ুন

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয় বর্ননা করার কিছু নেই। বর্ননা করাও সম্ভব না। একজন মেসি কি করতে পারেন সেটা বোধহয়...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম...