বুধবার, ৮ জুলাই ২০২৬

মধ্যরাতে মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, যাত্রা স্থগিত

রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ‘এমভি সুরভী-৯’ লঞ্চ মেঘনা নদীতে থাকাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন লঞ্চের কর্মীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।

ঘটনার বিষয়ে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. কায়সারুল ইসলাম জানান, ‘এমভি সুরভী-৯’ লঞ্চের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। তবে কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় স্টাফরা।

এখন লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশাল যেতে দেওয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

জানা যায়, এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিনরুমে আগুন ধরে যায়। এ সময় লঞ্চে থাকা শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

আরও পড়ুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের...