বুধবার, ৮ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় আবু বক্কর ছিদ্দিক মাহিম (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি ) দুপুর সাড়ে বারোটার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবু বক্কর ছিদ্দিক মাহিম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. ছবুরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল । এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিমের মৃত্যু হয়।

এব্যাপারে জানতে চাইলে দৌলতপুর আশরাফুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন ছেলেটি আমাদের হেফজখানার ছাত্র আজ আমাদের মাদ্রাসার ৮১ তম বার্ষিক মাহফিল হচ্ছিল তাই আজকে ক্লাস বন্ধ ছিল। ওইসময় সে সবার অগোচরে নানার বাড়ির উদ্দেশ্য রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘাতক ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরো মাদ্রাসা জুড়ে শোকের ছায়া চলে আসছে। এতে আমরা খুবই মর্মাহত।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মাহমুদ বলেন বড়উঠানে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

আরও পড়ুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম...