বুধবার, ৮ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাদকসহ ব্যবসায়ী আটক

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (৮ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের উপজেলা সদরের ফুটওভার ব্রীজের নিচ থেকে মাদক ব্যবসায়ী মো. জাবেদ (২৫) আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩৫৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নেতরা এলাকার ইসমাইল মিয়ার ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাবের ইমরান জিডি (পি) জানান, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকার যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়ার খবর পেয়ে মিরসরাই পৌর সদরের ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়।

এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে ছুটে আসা একটি সাদা প্রাইভেটকারকে সংকেত দিলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গাড়িটি আটক করে।

এসময় প্রাইভেটকার তল্লাশী করে পেছনের ব্যাক ডালার (বার্নাট) ভেতরে ২টি প্লাস্টিকের বস্তার ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৫৬ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৫২ হাজার টাকা।

তিনি আরো জানান, জাবেদ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল।

গেপ্তারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

আরও পড়ুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয় বর্ননা করার কিছু নেই। বর্ননা করাও সম্ভব না। একজন মেসি কি করতে পারেন সেটা বোধহয়...