বুধবার, ৮ জুলাই ২০২৬

খুব বেশি কষ্ট পেলে যেভাবে প্রার্থনা করবেন

ইসলাম ডেস্ক :

খুব বেশি কষ্ট পেলে যেভাবে প্রার্থনা করবেন
হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হারানোর বেদনায় হৃদয়ের আকুতি জানানোর ধরণ আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিল। যা তিনি কোরআনে তুলে ধরেছেন। কারণ মুমিন মুসলমানকে এভাবেই সব সময় গভীর দুঃখ-বেদনায় আল্লাহর কাছে নিজেকে সমর্পন করা দিকে ইঙ্গিত দেন-

اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَ حُزۡنِیۡۤ اِلَی اللّٰهِ

উচ্চারণ : ‘ইন্নামা আশকু বাছ্‌ছি ওয়া হুযনি ইলাল্লাহ।’

অর্থ : ‘আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি।’

হজরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর বেদনায় কাতর। হজরত ইউসুফ আলাইহিস সালাম তাঁর ভাইদের ষড়যন্ত্রের শিকার হলেন। তারা তাদের বাবার কাছে মিথ্যা ঘটনা বর্ণনা করলেন। সন্তান হারানো ঘটনা শুনে ইয়াকুব আলাইহিস সালাম নিজের অশান্ত মনের আকুতি আল্লাহর কাছে এভাবে তুলে ধরেছিলেন-

قَالَ اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَ حُزۡنِیۡۤ اِلَی اللّٰهِ وَ اَعۡلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعۡلَمُوۡنَ

তিনি বলেছিলেন, আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জান না।’ (সুরা ইউসুফ : আয়াত ৮০)

এ আয়াতে আল্লাহর কাছে সাহায্য ও ধৈর্যধারনের বিষয়টি ওঠে এসেছে। সন্তান হারানোর ঘটনায় তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। আর এ কষ্টের কথা তাঁর ছেলেরাসহ অন্য কারো কাছে তিনি ব্যক্ত করেননি। তিনি শুধু আল্লাহর কাছেই তাঁর আকুতি ব্যক্ত করেছেন। এটি মুমিন মুসলমানের জন্য অনেক বড় শিক্ষা।

পরে তিনি বলেছিলেন-

وَ اَعۡلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعۡلَمُوۡنَ

‘আর আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জান না।’

তাফসিরে এ আয়াতাংশের চমৎকার ব্যাখ্যা ওঠে এসেছে, ‘ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথা শুনে বললেন-

‘আমি আমার ফরিয়াদ ও দুঃখ-কষ্টের বর্ণনা তোমাদের অথবা অন্য কারো কাছে করি না; বরং আল্লাহর কাছে করি। কাজেই আমাকে আমার অবস্থায় থাকতে দাও। সাথে সাথে এ কথাও প্রকাশ করলেন যে, আমার স্মরণ করা বৃথা যাবে না। আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি, যা তোমরা জান না। অজানা বিষয়গুলো হতে পারে-

১. আল্লাহ ওয়াদা করেছেন যে, তিনি আমাকে সবার সঙ্গে মিলিত করবেন।

২. আমি জানি যে, আল্লাহ তাআলা কায়মনো বাক্যে দোয়াকারীর দোয়া ফেরৎ দেন না।

৩. আমি আল্লাহর পক্ষ থেকে জানি যে, ইউসুফ জীবিত। অথবা

৪. আমি জানি যে, ইউসুফের স্বপ্ন সত্য হবে। অথবা

৫. আমি মুসিবতে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আশা করি, যা তোমরা কর না।’ (ফতহুল কাদির)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, গভীর দুঃখ-বেদনায় হজরত ইয়াকুব আলাইহিস সালামের অনুসরণে আল্লাহর কাছেই নিজেদের ব্যাথা-বেদনা ও কষ্টের কথা তুলে ধরা। কেননা আল্লাহ তাআলাই উত্তম প্রশান্তি ও পুরস্কারদাতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

আরও পড়ুন

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।আজ সকালে বাংলাদেশ...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এরমধ্যে নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন। নিহতের মধ্যে নারী ৪৪, শিশু ৫৬।এর...

প্রধানমন্ত্রীর কাছে জুলাই হত্যার দৃশ্যমান বিচার চাইলেন শহীদ পরিবারের সদস্যরা

জুলাই আন্দোলনে নিহতদের দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তারা। বলেন, গণহত্যার বিচার ছাড়া কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি...

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, জুলাই শহীদদের...