বুধবার, ৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তা কর্মী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে নিচে পড়ে রনবিক্রম ত্রিপুরা (২৭) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মাদামবিবির হাট এস এল শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

রনবিক্রম ত্রিপুরা (২৭) খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ধরেন্দ্র ত্রিপুরার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ডিউটি চলাকালীন অসতর্কতাবশত জাহাজ থেকে পড়ে যান রনবিক্রম। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ, গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে জাহাজ-ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম নেতারা জানান, ২০২১ সালে এ শিল্পে দুর্ঘটনার শিকার হয়ে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। আর ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ৮ বছরে কমপক্ষে ১১০ জন মারা গেছেন। দুই শতাধিক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের অধিকাংশই স্থায়ীভাবে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮...

মেসি ম্যাজিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয়...

বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী

সকাল তখন ৯টা ২০মিনিট। এই সকাল-সকাল প্রধানমন্ত্রীর গাড়ি বহর...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন।...

আরও পড়ুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে...

মিরসরাইয়ে টানা ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিনের টানা ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবি অনেকে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

মীরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে  যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম...