সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফ্লাইওভারে ২০ মিনিট আটকা মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার পাঞ্জাবে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ফ্লাইওভারে ২০ মিনিট আটকে ছিলেন। এই ঘটনার পর ওই অনুষ্ঠান বাতিল করে ফিরে যান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের হোসেনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের কথা ছিল মোদির।

এ জন্য স্থানীয় সময় বুধবার সকালেই বাতিন্দা বিমানবন্দরে পৌঁছান তিনি। অনুষ্ঠানস্থলে হেলিকপ্টারেই যাওয়ার প্রস্তুতি ছিল তার। কিন্তু বৃষ্টির কারণে অল্প দূরত্বের জিনিসও দেখা যাচ্ছিল না। তিনি আবহাওয়া ভালো হওয়ার জন্য ২০ মিনিট অপেক্ষা করেন।

কিন্তু এরপরও আবহাওয়ার পরিবর্তন না হওয়ায় তিনি সড়কপথেই অনুষ্ঠানস্থলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানবন্দর থেকে সেখানে পৌঁছাতে ঘণ্টা দুয়েক সময় লাগে। পাঞ্জাব পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তার নিয়েই তিনি সড়কপথেই যাত্রা শুরু করেন।

স্মৃতিসৌধ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মোদির গাড়িবহর একটি ফ্লাইওভারে পৌঁছালে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। বাধা পেয়ে গাড়িবহর ঘুরিয়ে তিনি বাতিন্দা বিমানবন্দরে ফিরে আসেন তিনি।

নিরাপত্তায় গাফিলতির জন্ইা এই ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনা নিয়ে পাঞ্জাবের কংগ্রেস নেতৃত্বধীন চরণজিৎ চন্নী সরকারের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...