বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

এসএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার।

সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করবেন তিনি।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মোবাইল ফোনে যেভাবে ফল জানা যাবে

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে যেভাবে জানবেন:

নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বোচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে পূর্বের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

আরও পড়ুন

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও কোথাও লাইন ১-২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই)...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...