বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আনোয়ারায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ৩ প্রার্থীকে জরিমানা

আনোয়ারা প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে‌ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিন প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন ইউপিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

তিনি বলেন, আজ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাতরী ইউনিয়নে আবুল মনচুর , বৈরাগে মোহাম্মদ ওসমান, বটতলীতে আবদুল মাবুদ নামে ৩ জন মেম্বার প্রার্থীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ।

এ সময় আনুমানিক ২০ টি অটোরিকশা থেকে একাধিক মাইক ব্যবহার করার কারণে একটি রেখে অন্যগুলো খোলা হয়। আগামীকাল থেকে অভিযান আরো কঠোর করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নদ-নদীর পানি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও কোথাও লাইন ১-২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে...