শনিবার, ১৩ জুন ২০২৬

মিরসরাইয়ে জাল টাকা ও তৈরি সরঞ্জাসহ গ্রেফতার ১

মিরসরাইয়ে জাল এক লাখ ৫৬ হাজার ৭শ টাকা সহ এক যুবককে আটক করেছে র‌্যাব। উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মীর হোসেন (২৫)। এ সময় তার কাছ থেকে জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। মীর হোসেন জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকার আলমগীর হোসেনের ছেলে।

নুরুল আবছার বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কিছু ব্যক্তি জাল নোট বানিয়ে বাজারে চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান পরিচালনা করে মীর হোসেনকে আটক করে। পরে তার দেখানো জায়গা থেকে জাল নোট তৈরির প্রিন্টার মেশিন, একটি ল্যাপটপ, জাল টাকা তৈরির ৩৯টি কাগজ এবং জাল ১ লাখ ৫৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীর হোসেন জানায়, সে দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসছিল। জাল টাকা তিনি চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করতেন। আটক আসামি ও উদ্ধার করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোরারগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, র‌্যাব জাল টাকাসহ এক যুবককে আটকের পর থানায় হস্তান্তর করেছে। এই ঘটনায় র‌্যাবের এক কর্মকর্তা বাদি হয়ে মামলা দায়ের করেন। আসামী মীর হোসেনকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...