সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

কুচকাওয়াজে ১ম হয়েছে হামজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩য় হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজয় দিবসের ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বড় দলের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় হয়েছে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয়। এছাড়াও ছোট দলের মধ্যে প্রথম হয়েছে পাঠানটুলী খান সাহেব বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিশেষ দলের মধ্যে প্রথম হয়েছে সরকারি শিশু পরিষদ (বালিকা) রউফাবাদ, দ্বিতীয় হয়েছে উপলব্ধি-ফিরিঙ্গিবাজার।
সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শেখ রাসেল চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বিকেল সাড়ে ৩টায় রয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান। এ সময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সব পেশাজীবী, সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের ৪ হাজার জন নির্ধারিত আসনে নির্ধারিত টি-শার্ট, ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন এবং অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনসমূহ তাদের প্রতিষ্ঠানের ইউনিফর্ম (যদি থাকে) পরিধান করে স্টেডিয়ামে প্রবেশ করবেন। সন্ধ্যা ৬টায় এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আতশবাজি ও লেজার শো’র আয়োজন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্ধি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্ধি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...