সোমবার, ১৩ জুলাই ২০২৬

সরকারি স্কুলে ভর্তির লটারি আগামীকাল

সরকারি স্কুলগুলোতে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে আগামীকাল বুধবার লটারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপ-পরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

বিকাল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মাউশির অফিস আদেশে বলা হয়, আগামীকাল বুধবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৯ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগর ও জেলা পর্যায়) ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারি হবে। লটারির পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা (https://gsa.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল দেখতে পারবেন।

মাউশি থেকে জানা গেছে, আগামী বছরে সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ৫ লাখ ৩৮ হাজার ৬৬ শিক্ষার্থী। সারা দেশে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আসন আছে ৮০ হাজার ১১টি। এর মধ্যে অনেকেই একাধিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে। সে হেসেবে পছন্দক্রম আবেদন জমা পড়েছে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি। আসন সংখ্যার হিসাবে প্রতি আসনে ভর্তির জন্য প্রায় ১৪ জন আবেদন করেছে।

সরকারি স্কুলে ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লক্ষ্যে গত ২৫ নভেম্বর অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম চলে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...