সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাকায় চার স্তরের নিরাপত্তা, ঘিরে রাখবে এসএসএফ-পিজিআর-সোয়াত

মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর সড়কে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল বেড়েছে। সাজ সাজ রব চারদিকে। মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিনদিনের এ অয়োজন শুরু হচ্ছে বুধবার থেকে। আয়োজনকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের লাইফটাইমে এত বড় ইভেন্ট আর দেখিনি। তাই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাংলাদেশে আসা উপলক্ষে বুধবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তাই এদিন এইচএসসি পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ করছি। হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, ভিভিআইপি মুভমেন্টের জন্য কোনো পরীক্ষার্থী রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

শফিকুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী (১৫ থেকে ১৭ ডিসেম্বর) বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতিসহ বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এসএসএফ ও পিজিআর নিয়োজিত থাকবে।’

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি অনুষ্ঠানস্থলে আর্চওয়ে থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেওয়া হবে। অনুষ্ঠানস্থল ডিএমপি ও র‌্যাবের ডগ স্কোয়াড টিম দিয়ে সুইপিং করা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় বিশেষায়িত টিম সোয়াত মুভ করবে। এছাড়াও ২৪ ঘণ্টা বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে সাদা পোশাকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য।

তিনি বলেন, যেসব পথে ভিআইপি এবং ভিভিআইপি চলাচল করবেন সেসব রাস্তায় ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি রুফটপে পুলিশ নিয়োজিত থাকবে। ভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণিল কুচকাওয়াজ দেখতে ৭টি দেশের ৩০২ জন বিদেশি অতিথি অংশগ্রহণ করবেন। এ সময় সাধারণ দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ৩, ৪, ৫, ১৪, ১৫ ও ১৬নং গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রত্যেক দর্শনার্থীকে তল্লাশি করে প্রবেশ করানো হবে। সেজন্য নগরবাসীকে বিরক্ত না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।

নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, একেএম হাফিজ আক্তার এবং মুনিবুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...