সোমবার, ১৩ জুলাই ২০২৬

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করে উপপরিদর্শক ফজলুর আজীম।

আটক সরোয়ার কামাল বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক আই/০২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্দতিতে জানতে পারি আজ ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে। পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করে। এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার ব্যাগে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ ফেলে পালালো পাচারকারীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।রবিবার (১২...