সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশে প্রতিবছর জন্ম নেয়া ৩০ লাখ শিশুর মধ্যে ৪ লাখ অপরিণত

বাংলাদেশে প্রতিবছর জন্ম নেয়া ৩০ লাখ শিশুর মধ্যে প্রায় চার লাখ শিশু অপিরণত। এ সংখ্যা জন্ম নেওয়া শিশুর মোট সংখ্যার সাড়ে ১২ শতাশের বেশি। জন্মের ২০-৩০ দিনের মধ্যে চক্ষু পরিক্ষার মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা না করালে শিশু পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। আজ সোমবার বেলা ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সেমিনার হলে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি (আরওপি) বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন।
চমেক হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। তিনি বলেন, আরওপি এমন একটি রোগ, যা অপরিণত নবজাতক শিশুদের রেটিনায় রক্তক্ষরণ ও ক্ষত সৃষ্টি করে। এর পরিণাম হয় আজীবনের জন্য অন্ধত্ব। তবে অপরিণত নবজাতক শিশুদের জন্মের এক মাসের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া হলে খুব অল্প সময়ের মধ্যে এবং কম খরচেই এই অন্ধত্ব মোকাবিলা সম্ভব।
স্বাগত বক্তব্যে অরবিস ইন্টান্যাশনাল বাংলাদেশ এর ডিরেক্টর অব প্রোগ্রামস মোহাম্মদ আলাউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮২ সালে তার যাত্রা শুরুর পর বাংলাদেশে ১৯৮৫ সাল থেকে কাজ করছে। অরবিস ২০১২ সালে ঢাকায় একটি হাসপাতালে আরওপি প্রকল্পের মাধ্যমে পরীক্ষা ও চিকিৎসাকেন্দ্র চালু করে। সব জেলায় আরওপি চিকিৎসাসেবা পৌঁছানো প্রয়োজন জানিয়ে তিনি বলেন, আরওপি সেবা প্রদানে কয়েকটি জেলাতে মানবসম্পদ তৈরি করেছি। আমরা শিশুদের জন্য একটি সাজানো বাগান করতে চাই এবং এই বাগান তাদের দেখতে দিতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেক হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল সেন। তিনি বলেন, আরওপি প্রতিরোধ ও চিকিৎসার জন্য জনসচেতনতা, প্রয়োজনীয় অবকাঠামো ও দক্ষ জনশক্তি ও সমন্বিত নবজাতকের মানসম্মত সেবা খুব সীমিত সংখ্যক হাসপাতালে আছে। আরওপিজনিত অন্ধত্ব দূর করতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। এভাবে ভবিষ্যৎ প্রজন্মের দৃষ্টি সুরক্ষা করার মাধ্যমে আমরা তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি উৎপাদনশীল জীবন উপহার দিতে পারি।
বৈজ্ঞানিক প্রবন্ধ উস্থাপন করেন, চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের এসোসিয়েট কনসালটেন্ট(রেটিনা) ডা. সাহেলা শারমিন। হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ডা. তনুজা তানজিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চমেক হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, পেডিয়েট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জগদীশ চন্দ্র দাশ, ডা. রাশেদা সামাদ, ডা. এস. এম তারেক।
ডা. সৈয়দা ফারিয়া তুজ ফাতিমা ও ডা. অনিন্দিতা চৌধুরীর যৌথ উপস্থাপনায় বক্তারা বলেন, জন্মের মাত্র কয়েকদিন পূর্বে অপরিণত শিশুর চোখও অপরিণত থাকে বিধায় নানা রোগ দেখা দেয়। যার ফলে ইউনিসেফের সহায়তায় চমেক হাসপাতালে আরওপি নির্নয়ে স্ক্যানিং শুরু হয়েছে। সেমিনার শেষে ক্রেষ্ট দিয়ে অতিথিদের সংবর্ধনা দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

পতেঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার বিদেশি মদ ফেলে পালালো পাচারকারীরা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।রবিবার (১২...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...

চট্টগ্রামে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারকে গ্রেপ্তার হয়েছে। হাসিনা আক্তার নগরীর কাজীর দেউড়ি ব্যাটারি গলির এলাকার মো. বেলাল...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...