সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশের স্বার্থে ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সোনার বাংলা গড়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার চট্টগ্রামে ‘রাষ্ট্রপতি প্যারেড-২০২১’এ প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন কালে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, এ বছরের প্যারেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এ বছর আমরা একসঙ্গে উদযাপন করছি আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এমন একটা শুভ সময়ে যারা কমিশন্ড লাভ করলো তারা সত্যি খুব ভাগ্যবান।

আপনি শত কর্ম ব্যস্ততার মধ্যেও আজকের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মনোবল অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন এবং তাদের আনন্দের শতভাগ পূর্ণতা দিয়েছেন।

তিনি আরো যোগ, আমি নিশ্চিত আপনার মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য আজকের নবীন অফিসারদের দেশপ্রেম, আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করবে। সর্বোপরি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

শফিউদ্দিন আহমেদ বলেন, আমি আরও দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সোনার বাংলা গড়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদাপ্রস্তুত থাকবে।

আমি আজকের প্যারেডে আপনার সদয় উপস্থিতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে আপনার নিরলস ভূমিকা রাখার জন্য সবার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

আরও পড়ুন

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...