মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চট্টগ্রামে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রামে র‌্যাবের পৃথক দুই অভিযানে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত চার মাদক কারবারি কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য যাচ্ছিল।

শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রামের পটিয়ার বাইবাস রোড এলাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচারের সময় চার কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়া বৃহস্পতিবার রাতের অভিযানে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।

পটিয়া এলাকা থেকে আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার পূর্ব ফারীর বিল এলাকার মো.হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩) এবং একই এলাকার আঞ্জুমান পাড়ার শামছুল হকের ছেলে মাহমুদুল হক প্রকাশ লালু (২৪)।

অন্যদিকে কর্ণফুলী থেকে আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল এবং একই এলাকার পূর্ব ফারীর বিলের হাজী আবুল হোসেনের ছেলে মো. রেদওয়ান (২৬)।

র‍্যাব ৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, কতিপয় মাদক কারবারি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে এমন খবর পাওয়া যায়। ওই গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে পটিয়া বাইপাস রোড এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা হয়। এক পর্যায়ে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দিলে বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামায়।

এ সময় বাস থেকে নেমে দুইজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে তিনি জানান।

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতের আরেক অভিযানে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ৩৩ হাজার ৬৩০ ইয়াবা। যার আনুমানিক দাম ৪ কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দেশের বিভিন্ন স্থানে পাচারের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পটিয়া ও কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

আরও পড়ুন

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...